মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

 রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদক সেবী গ্রেফতার- ০৪জন 

  • প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

 

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক: ২৯ মার্চ ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক কারবারী, মাদক সেবী ১। মোঃ দেলোয়ার(৩৫), পিতা-আবু বক্কর সিদ্দিক, মাতা-জরিনা বেগম, সাং-আপার রাঙ্গামাটি, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা, ২। মোঃ নূর ইসলাম (৩৮), পিতা-মৃত মোহাম্মাদ আলী, মাতা-হালিমা বেগম, সাং-রূপনগর,টিভি সেন্টার সংলগ্ন, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৩। মোঃ সাজিদ (২৫), পিতা-মোঃ নাছির, মাতা-মৃত আয়শা বেগম, সাং-রিজার্ভ বাজার চেঙ্গীমুখ, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৪। মোঃ শাহীন (২১), পিতা-মোঃ আবুল, মাতা-শামীমা, সাং-রিজার্ভ বাজার, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ মোট ০৪জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...