পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টায় কাঠ বহনকারী একটি মিনি পিকআপ ঢালু সড়ক উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তাদের উদ্ধার করে হাসপাতালেই নিয়ে আসতেই অনেক সময় তথা মধ্যরাত পেরিয়ে গেছে। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বিনয় চাকমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানিয়েছেন, রাতের বেলায় তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে দুইজন মৃত, একজন আহত। মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন,ট্রাক আটক করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যস্থা গ্রহন করা হবে।#