বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটিতে রাবি-প্রবি’র  নতুন ভবন নির্মাণে সন্ত্রাসীদের  ‘চাঁদা দাবি;

  • প্রকাশিত: ১৩ মে ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

  1.  নিজস্ব প্রতিবেদক: পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ থেকে কোটি টাকা চাঁদার দাবিতে একাধিক বার  হামলা দিয়ে উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে আঞ্চলিকনদলের সন্ত্রাসীরা।
  2. রোববার সকালে রাঙামাটি রাবিপ্রবি’র ক্যাম্পাসের ভেতরে উপজাতীয় সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল প্রবেশ করে চলমান উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট্য একাধিক কর্তৃপক্ষ।
  3. এর আগেও আরেকটি গ্রুপ সশস্ত্র অবস্থায় এসে কাজ বন্ধ করে দিয়েছিলো। পরবর্তীতে জেএসএস নামক সেই গ্রুপটির সাথে সংশ্লিষ্ট্যরা আলোচনার মাধ্যমে সোয়া কোটি টাকা চাঁদা দিয়ে কাজ শুরু করে। এই ঘটনার দুই মাস না যেতেই রোববার (১১ মে ২০২৫) আবারো অস্ত্রধারিরা চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়।
  4. স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যানুসারে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন তলা ভীত বিশিষ্ট্য তিন তলা একাডেমিক ভবন নির্মাণ কাজটি যৌথভাবে বাস্তবায়ন করছে এমই-আরবি নামক জয়েন্টভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠান। একাডেমিক ও প্রশাসনিক এই দুটি ভবন নির্মান ব্যয় আনুমানিক প্রায় ২৫ কোটি টাকা বলে জানাগেছে।
  5.  গত রোববার সকাল সাড়ে ৭ টার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী রাবিপ্রবি’র মূল ফটকে এসে একজনকে ভেতরে পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলে। এসময় ঠিকাদারকে তাদের সাথে যোগাযোগ করতে বলে অন্যথায় সশস্ত্র হামলা চালানোর হুমকি দেওয়া হয়। এতে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে কাজ বন্ধ রাখে।   নিরাপত্তা প্রহরী কয়েকজন ষ্টাফ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
  6. এই ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার মি. রাকিব রোববার দুপুরে রাঙামাটির রাবিপ্রবিতে এসে উক্ত উপজাতীয় গ্রুপদের সাথে আলোচনায় মিলিত হয়ে বিকেল থেকে আবারো কাজ শুরু করেছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
  7. রাবিপ্রবির দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানান, এইখানে আঞ্চলিক দলের শীর্ষ  নেতারা জড়িত থাকতে পারে । স্বাধীন সার্বভৌমদেশে প্রয়োজনীয়  যথাযত  টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করে রাবিপ্রবিতে ভবন নির্মাণ কাজটি বাস্তবায়নে কোন সভ্য দেশে বসবাস করছি । । পাহাড়ের গুরুত্বপুর্ণ  শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায়  হতভাগ ও চিন্তিত । তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের শ্রমিক-ইঞ্জিনিয়ারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন।
  8. এদিকে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও  একাডেমীক ও প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক বিভিন্ন সময় রাঙামাটিস্থ সামরিক-বেসামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ রেখে তাদের সহায়তায় পাহাড়ের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করতে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছে বিশ্বদ্যালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ।
  9. এদিকে রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করলে থানা কর্তৃপক্ষ প্রতিবেদককে জানায়, এই বিষয়ে  কোতয়ালী থানায় কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...