বিশেষ প্রতিবেদক চট্টগ্রাম। মোহাম্মদ হায়দার আলী বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক। তিনি স্বৈরাচারী সরকারের ক্ষমতা খাটিয়ে এই বছরে এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি নির্বাচিত হন, নির্বাচন বিহীন সিলেকশনের মাধ্যমে। সে স্বৈরাচার সরকারের প্রভাব খাটিয়ে চট্টগ্রাম শাখা নির্বাহী নির্বাচনেও ভয় ভীতি দেখিয়ে তার সমর্থিত জাহাঙ্গীর মুসা ঐক্য পরিষদকে জয়ী করতে বিভিন্ন প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে সে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহযোগিতা নেন।
এছাড়া সে চট্টগ্রামের উর্ধ্বতন কর্তৃপক্ষ কে দিয়ে সদস্যদের ভয় ভীতি দেখিয়ে তাদের বাধ্য করে আওয়ামী পন্থী বর্তমান কমিটি কে জেতার জন্য সদস্য প্রকৌশলীদের কে বাধ্য করে । বিগত সরকারের দোসর সকল প্রকৌশলী চট্টগ্রামে বহাল তবিওয়তে রয়েছে। তারা বিভিন্ন বিশৃঙ্খলা ও বৈষম্য সৃষ্টিতে সাহায্য করার ব্যাপক অভিযোগ উঠেছে।
