বিশেষ প্রতিবেদক: সুন্দরবন পূর্ব বনবিভাগের বদলী বাণিজ্যর অভিযোগ উঠেছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ২০/৪/২০২৫ তারিখ ময়মনসিংহ বন বিভাগে বদলিও নিয়োগ করা হয়। কিন্তু সেই দিনই অর্থাৎ ২০/৪/২০২৫ তারিখ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বিতর্কিতভাবে দুটো বদলির অর্ডার করেন। যে তারিখে বিভাগীয় বন কর্মকর্তার বদলির অর্ডার হলো সেই তারিখেই আবার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বদলি আইন সম্মত কিনা ? এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিগত ৭/৪/২০২৫ তারিখ এভাবে আরও দুটি বিতর্কিত বদলির অর্ডার করেছিলেন। এ সমস্ত বদলির অর্ডার গুলি পর্যালোচনায় স্বজন প্রীতি ও অবৈধ লেনদেনের গন্ধ পাওয়া যায়। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে ছাত্রলীগের ক্যাডার শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রানা দেব ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দীপেন বাবুরা তাদের অনুগতদের এভাবে পুরস্কৃত করে যাচ্ছে। অপরদিকে অসহায় সাধারণ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের কাছে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এতে সুন্দর বন পূর্ব বনবিভাগে সাধারণ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।