সাজেকে জিপ উল্টে খাদে, ১০ পর্যটক আহত
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সাজেক থানার ওসি কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নিচে পরে যায়। এসময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।
আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল ও উজ্জ্বলের অবস্থা গুরুতর। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি কনক।#