আমি জানি আমার এই পোস্টে অনেকেই অসন্তুষ্ট হবেন, এমনকি কেউ কেউ আমার গুষ্টি উদ্ধার করবেন! সাবেক প্রধান বন সংরক্ষক জনাব গোলাম হাবিব স্যার একটি চিঠি ইস্যু করেছিলেন যে, বন বিভাগে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাক্ষরের নিচে পদবী উল্লেখ করতে হবে। তখন দেখেছি বন সংরক্ষক স্যার পরিদর্শনে গেলে স্বাক্ষরের নিচে CF পদবী লিখতেন, বিভাগীয় বন কর্মকর্তা স্যার DCF লিখতেন, ACF স্যার রেঞ্জের দায়িত্বে থাকলে ACF লিখতেন, ফরেস্ট রেঞ্জার স্যার FR লিখতেন, ডেপুটি রেঞ্জার সাহেব DR লিখতেন, ফরেস্টার সাহেব fr লিখতেন,ফরেস্ট গার্ড সাহেব Fg লিখতেন ।
গোলাম হাবিব স্যার অবসরে যাওয়ার সাথে সাথে তাঁর চিঠিও অবসরে চলে গেছে ! এখন আর পদ পদবীর বালাই নাই , স্বাক্ষর দিয়েই ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিট কর্মকর্তা, স্টেশন কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তার সিল মেরে চিঠিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিচ্ছে । কার কি পদবী লুকিয়ে থাকলো।বুঝাই গেল না স্বাক্ষর দাতার পদবী কি! চলতি দায়িত্বে থাকলে চলতি দায়িত্ব লিখতেন সেটা ও চলা বন্ধ হয়ে গেল।
এভাবেই চলতে আছে কোন আওয়াজ নাই ! থাকবে কিভাবে ? দেখবে কে ? অধিকাংশই তো চলতি দায়িত্বে কে কার চলা বন্ধ করতে দায়িত্ব নিবে ? যতই দিন যাচ্ছে বন বিভাগ থেকে স্যার শব্দ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাই ভাই আর বস শব্দ প্রচলন শুরু হয়ে যাচ্ছে ! কে কাকে ল্যাং মেরে ফেলে দিয়ে লোভনীয় চেয়ারগুলি দখল করবে সেই প্রতিযোগিতা চলছে । এভাবেই বন বিভাগে চেইন অফ কমান্ড গোল্লায় যাচ্ছে । এতে কার কি বা আসে যাচ্ছে ! তোরা যে যা বলিস ভাই আমার চেয়ার ঠিক চাই ! মোহাং আবুল কালাম