রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাঙামাটির লংগদুতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ঘন্টা আগে

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি ! উপজেলায় মাদক কারবারে জড়িত এক ছাত্রদল নেতা সহ দুজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে ছাত্রদল নেতা শামীম ও ফার্মেসি ব্যবসায়ী মোরশেদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একপিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শামীম গুলশাখালী ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক এবং মানিকের ছেলে। ফার্মেসী ব্যবসায়ী মোরশেদ স্থানীয় খোরশেদের ছেলে।

স্থানীয়রা জানান, ছাত্রদল নেতা শামীম দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা সহ নানা মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে নিজেই মাদকসেবী। শনিবার সকালে বিজিবি চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ফার্মেসীর দোকান থেকে তাদেরকে আটক করে। এ সময় একপিস ইয়াবা উদ্ধার করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গুলশাখালী থেকে বিজিবি একপিস ইয়াবা সহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এজাহার দেয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে”।
গুলাশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মেম্বার সহ একাধিক বিএনপি নেতা জানান, আটক শামীম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। সে সহ একটি চক্র গুলশাখালী ইউনিয়নে দীর্ঘদিন যাবত মাদক কারবার করে আসছে। মোরশেদের ফার্মেসিতে নিয়মিত মাদক বেচাকেনা চলে। দোকানে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দিয়ে মাদক বেচাকেনা এবং সেবন করে বলে এলাকাবাসী জানায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...