শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাসহ ৮ জন প্রার্থীর বৈধ ঘোষনা

  • প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ৩ মাস আগে

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- ২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাসহ ৮ জনের  মনোনয়নপত্রের বৈধ ঘোষনা করা হয়। এসময় উপজেলা  নির্বাচন কর্মকর্তা   জামশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।  নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ তার মনোনয়ন বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় বৈধ ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার রিটারিং কর্মকর্তা।
এর আগে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে ত্রুটি দেখিয়ে তা বাতিল করা হলেও প্রার্থী পহেল চাকমা আপিল করলে শুনানি শেষে তার পক্ষে রায় আসে। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন তিনি।

এদিকে এ সিদ্ধান্তকে ঘিরে রাঙ্গামাটিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...