বুধবার, ০৩ জুন, ২০২৬

একই সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায় প্রকাশ, সম্পাদকদের শোকজময়মনসিংহ |

  • প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লাগাতারভাবে প্রকাশ করায় সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের স্টাফ অফিসার (স্টাফ অফিসার টু ডিসি, মিডিয়া সেল ও প্রটোকল-১) শানিরুল ইসলাম শাওন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নামে নোটিশ জারি করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলো হলো শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈশিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কৃষাণের দেশ, এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হ্রদয়ে বাংলাদেশ ও অ্যাডভোকেট বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

বিজ্ঞাপন

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...