মনির হায়দার আরও বলেন, “বহির্বিশ্ব গণতন্ত্র বলতে বোঝে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। দেশে দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত থাকায় সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভয়াবহ ঘাটতি তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা সাধারণত গণতন্ত্র বলতে বুঝি একটি নির্বাচন। তৃতীয় বিশ্বের দেশে এভাবেই গণতন্ত্রকে দেখা হয়। কিন্তু সভ্য দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা হয়, সেখানে নির্বাচনকে গণতন্ত্রের প্রবেশদ্বার হিসেবে ধরা হয়। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ চাই—যেখানে মানুষের কাছে সবকিছু পরিষ্কার থাকবে, কোথাও কোনো গোপনীয়তা বা পক্ষপাত থাকবে না। সেখানে ব্যক্তি বা গোষ্ঠী নয়, জনগণই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”