নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি শহরে নোয়াদম সামসুজ্জমানের বসত ডুকে কাজের মেয়ে ব্যাপক মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১১ ঘটিকার সময় কাজের মেয়ে খালেদা (৩৫) বাসায় কাজ করার সময় প্রতিবেশী রাশেদা (৩৫) নের্তৃত্বে রহিমা বেগম(৩২) পুতুলী(৩০) রাজিয়া বেগম (৫৫)সহ অপ্সাত ৩/৪ সামসুজ্জমানের বসত ডুকে টেনে হেসড়ে বাহিরে নিয়ে কিল ঘুষি লাথি মারে অজ্ঞান অবস্থায় ফেলে যায়, (ভিডিও ফুটেজ) কাজের মেয়ে খালেদা এক পর্যায়ে বেহুশ হয়ে পড়লে এলাকার লোকজন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদার শরীরে বিভিন্ন আঘাতে দাগ রয়েছে বলে অভিযোগ সুত্রে জানাগেছে,(মেডিকেল রিপোর্ট) রয়েছে। সামসুজ্জমান বাড়ীর মালিক অভিযোগে করে বলেন এই সময় বাসায় আমার নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় রাশেদা। এই ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এই বিষয়ে অভিযুক্ত রাশেদা বেগমকে মোবাইলে যোগাযোগ করা হলে সেই জানায় এসব মিথ্যা অভিযোগ,আমার খালতো বোনকে খালার বাসা থেকে নিয়ে আসছি।
উল্লেখ্য , তার আগে শামসুজম্মান আদালত যোগে ভুমি রেজি: করায় জেলা দায়রা জজ আদালতে দুইটি মামলায় রায় পাওয়ায় বহুমুখী ষড়যন্ত্র শুরু করার অভিযোগ ।
#