মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

চিকেনের স্পেশাল এই পদ ব্যাপক সুস্বাদু হয়, রেসিপিটা জানুন

  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

মুরগির মাংস পাতে পড়লে, তা দিয়েই ভাত বা রুটি খাওয়া হয়ে যায়। চিকেন অনেকেরই প্রিয় খাবার। আবার, পুষ্টিবিদদের মতে, চিকেনে প্রোটিন রয়েছে। যা আমাদের শরীরের জন্য ভাল। বাঙালির হেঁশেলে চিকেনের নানা পদ রান্না করা হয়। তবে এই পদ্ধতিতে চিকেন রান্না করলে দারুণ সুস্বাদু হবে। জেনে নিন রেসিপি…

মুরগির মাংস পাতে পড়লে, তা দিয়েই ভাত বা রুটি খাওয়া হয়ে যায়। চিকেন অনেকেরই প্রিয় খাবার। আবার, পুষ্টিবিদদের মতে, চিকেনে প্রোটিন রয়েছে। যা আমাদের শরীরের জন্য ভাল।

বিশেষজ্ঞদের মতে,  চিকেন খেলে যেমন উপকার হয়, তেমনই রোজ চিকেন খেলে শরীরে নানা সমস্যা হতে পারে। যাঁরা রোজ চিকেন খান, তাঁদের পরিমাণ নিয়ে সচেতন হতে হবে। অর্থাৎ, বেশি পরিমাণে মুরগির মাংস খেলেই বিপদ। এতে শরীরে বেশি পরিমাণে প্রোটিন ঢুকবে। গ্যাস, অ্যাসিডিটি, বমি ভাব, ক্লান্তি বোধ করতে পারেন। হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। তাই শরীর সুস্থ রাখতে পরিমাণ বুঝে চিকেন খাওয়া উচিত।

বাঙালির হেঁশেলে চিকেনের নানা পদ রান্না করা হয়। তবে এই পদ্ধতিতে চিকেন রান্না করলে দারুণ সুস্বাদু হবে। জেনে নিন রেসিপি…

 

উপকরণ:

চিকেন,বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, জয়িত্রী, পেঁয়াজ, নুন, হলুদ,  টকদই, কাঁচালঙ্কা,কাশ্মীরি চিলি পাউডার, আদা-রসুন বাটা,আলু, তেল, তেজপাতা, জল, সেদ্ধ ডিম, টমেটো, জিরে, শুকনো লঙ্কা।

পদ্ধতি:

* প্রথমে চিকেনে নুন, হলুদ, আদা-রসুন বাটা, টকদই, কাঁচালঙ্কা, কাশ্মীরি পাউডার মাখিয়ে  কমপক্ষে ৩ ঘণ্টা রেখে দিন।

* শুকনো তাওয়াতে শুকনো লঙ্কা, বড় এলাচ, গোটা জিরে,দারচিনি, ছোট এলাচ, জয়িত্রীর ফুল রোস্ট করে তা গুঁড়ো করতে হবে।

* এ বার কড়াইতে তেলে আলুর টুকরো দিয়ে নুন-হলুদ ছড়িয়ে ভেজে নিন। কড়াইয়ে সেদ্ধ ডিম দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে তেজপাতা, পেঁয়াজ ভেজে নিতে হবে।

* এতে মশলা চিকেন ঢেলে মিশিয়ে নিন। তারপরে কাশ্মীরি চিলি পাউডার মিশিয়ে কষাতে হবে।

* এরপরে টমেটো কুচি, ভাজা মশলা, জল মেশান। ঢাকা দিয়ে ভাল করে কষিয়ে উপর থেকে কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। এ ভাবেই তৈরি হয়ে যাবে চিকেনের এই স্পেশাল পদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...