বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটিতে হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক ২৫ মালিকের নিকট হস্তান্তর

  • প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে
নিজস্ব প্রতিনিধি: -রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২ এপ্রিল বৃহস্পতিবার হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম। রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...