শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

  • প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
  নিজস্ব প্রতিনিধি:- বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত  রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান। রোববার ৫ এপ্রিল ২৬  রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সদস্যদের র‌্যাংক প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই ( নিরস্ত্র ) পদে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত এ এস এম কফিল উদ্দিন কে র্যাংক ব্যাজ পরিয়েদেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ।
্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ )  মোঃ ইকবাল হোছাইন, পিপিএম  এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ )  মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এসময় উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...