শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চক্ষু অপারেশন বিভাগের কার্যক্রমের উদ্ভোধন

  • প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
 নিজস্ব প্রতিনিধি:- রবিবার, ৫ এপ্রিল ২০২৬ খ্রি: সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে চোখের অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা মহোদয়, আরও উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান, চক্ষু বিশেষজ্ঞ ডা: রোমেল চাকমাসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব।
উদ্বোধনের সময় চেয়ারম্যান বলেন, চোখ মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ অন্ধ হয়ে গেলে তার জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে ডা. রোমেল চাকমা সাহস ও দক্ষতার সঙ্গে এগিয়ে এসে চক্ষু অপারেশনের উদ্যোগ নিয়েছেন, তাকে ধন্যবাদ।
ইতিমধ্যে অপারেশন রুমসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে ৫ জন রোগী নির্বাচন করা হয়েছে, যার মধ্যে আজ ২ জনের অপারেশন সম্পন্ন করা হয়েছে । পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন করা হবে।
সিভিল সার্জন মহোদয় উদ্বোধনের সময় বলেন, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সীমিত পরিসরে হলেও চক্ষু অপারেশন কার্যক্রমটি চালু করব। তবে নানান সীমাবদ্ধতা ছিলো। সবকিছু কাটিয়ে উঠে এই কার্যক্রম চালু করতে মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের আর্থিক সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন। চক্ষু বিশেষজ্ঞ ডা: রোমেল সাহসিকতার সাথে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করছেন। আশা করি আমরা যথাযথভাবে চক্ষু অপারেশন কার্যক্রম চালিয়ে নিতে পারবো। সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।
এ সময় অতিথিগণ উপস্থিত সকল চিকিৎসক , নার্স ও স্টাফদের উদ্দেশ্যে বলেন, এই চক্ষু অপারেশন কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য যে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চক্ষু চিকিৎসক ও দন্ত চিকিৎসক নিয়মিত হাপাতালে চিকিৎসা না দিয়ে নিজেদের চেম্বার রোগীদের রেফার করার অভিযোগ উঠেছে। আরো অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ঔষধ কোম্পানী সেলস ম্যানদের সাথে সরাসরি নিম্মমানের ঔষধ  লেখার দৃশ্য দেখা গেছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...