শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কাউখালীতে রাঙ্গীপাড়া চুরি মালামাল উদ্ধার জড়িত থাকায় ৫ জন গ্রেফতার 

  • প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

 

রাঙ্গামাটি প্রতিনিধি:- কাউখালী বাজার এলাকা ও রাঙ্গীপাড়া টিএন্ডটি টিলা এলাকা।চুরি  মালামাল উদ্ধার ও ০৫ জন সন্ধিগ্ধ আসামী গ্রেফতার ।

৩১/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকা হইতে ০৭.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় কাউখালী থানাধীন কাউখালী উপজেলার নির্মানাধীণ নতুন ভবনের ২য় তলার কক্ষ হইতে অজ্ঞাত নামা চোরেরা নির্মান কাজে ব্যবহৃত রড ৪৫ কেজি রড ও শ্রমীকদের রান্নার কাজে ব্যবহৃত ০১ টি গ্যাসের সিলিন্ডার চুরি করিয়া নিয়া যায়। উক্ত বিষয়ে কাউখালী থানার মামলা নং-০১, তারিখ ০১/০৪/২০২৬ ইং ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান সহ সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করিয়া উক্ত চুরির কাজে জড়িত সন্ধিগ্ধ ০৫ জন আসামীকে গ্রেফতার করেন এবং চোরাই মালামাল উদ্ধার করেন।উদ্ধারঃ ৪৫ কেজি লোহার রড, ০১টি গ্যাস সিলিন্ডার।
গ্রেফতারঃ ০৫ জন ।০৯. আসামীঃ- ১। মোঃ সুলতান আহম্মদ (৬৫), পিতা মৃত আঃ লতিফ, মাতা-লইছা খাতুন, সাং-রাঙ্গীপাড়া, টিএন্ডটি টিলা, ০১ নং ওয়ার্ড, ০৩ নং ঘাগড়া ইউপি, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি, ২। জোবায়েদ (১৭), পিতা-মোঃ খলিল মিয়া, মাতা-মমতাজ বেগম, স্থায়ী সাং-কাশখালী রাঙ্গীপাড়া, ০২নং ওয়ার্ড, ০৩নং ঘাগড়া ইউপি, বর্তমান- সাং-কাউখালী সদর, হাসপাতাল রোড, ০১নং ওয়ার্ড, ০৩নং ঘাগড়া ইউপি, ৩। শাহাদাত হোসেন (১৬), পিতা-মোঃ মঙ্গল মিয়া, মাতা-লাইলী বেগম, সাং- কাউখালী সদর, কারবারীপাড়া, ০১নং ওয়ার্ড, ০৩ নং ঘাগড়া ইউপি, ৪। মোঃ আরিফুল ইসলাম (১৭), পিতা-মোঃ মইনুল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-পোয়াপাড়া আদর্শগ্রাম, ০২নং ওয়ার্ড, ০৪নং কলমপতি ইউপি, সর্ব থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং তদন্তেপ্রাপ্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৫। শুভ্রত দাশ (১৭), পিতা-শিবু দাশ, মাতা-রত্না সর্দ্দার, স্থায়ী সাং-আহলা প্রকাশ ধলঘাট, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান-কাউখালী সদর, মিনি মার্কেট, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...