বুধবার, ০৩ জুন, ২০২৬

কোতয়ালী থানার অভিযানে চুরির মামলার ২ আসামী গ্রেফতার, চোরাইকৃত মাইক্রোবাস উদ্ধার

  • প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক:- কোতয়ালী থানার অভিযানে চুরির মামলার ২ আসামী গ্রেফতার, চোরাইকৃত মাইক্রোবাস উদ্ধার।  ২৫ মার্চ বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বের একটি চুরির মামলার এজাহারনামীয় ০২ ( দুই ) জন আসামীকে গ্রেফতার এবং চোরাইকৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। অভিযানের অংশ হিসেবে ২৪/০৩/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬.৪০ ঘটিকায় বান্দরবান সদর থানাধীন পৌরসভা এলাকার ধানস পাখির মোড়, পাখিচত্ত্বর এলাকা হতে আসামী মোঃ নূরুল আলম ( ৪৫ ), পিতা – খাইর আহমদ, মাতা – সিরাজ খাতুন, সাং – কেঁওচিয়া, থানা – সাতকানিয়া, জেলা – চট্টগ্রাম – কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে  (২৫/০৩/২০২৬ খ্রিঃ) রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন আমিরাবাদ রাজঘাটা এলাকায় আসামি রুবেল দাশ ( ৩৪ ), পিতা – নারায়ণ দাশ, মাতা – শুক্লা দাশ, সাং – ধর্মপুর, থানা – সাতকানিয়া, জেলা – চট্টগ্রাম – কে আর মালিকানাধীন গাড়ির ওয়ার্কশপ হতে গ্রেফতার করা হয়। অভিযানকালে চোরাইকৃত একটি টয়োটা কোম্পানির মাইক্রোবাস, যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো – চ-১১-৯৭৯৮, উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...