শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি কোতয়ালী থানারঅভিযানে ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের টাকাসহ আটক ০৬  জন 

  • প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

 

নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানা এলাকা মাদক নির্মূলের লক্ষে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে কোতয়ালী থানা পুলিশের সরেজমিনে সাঁড়াশি অভিযান পরিচালনা করিয়া গত   দিবাগত রাত মাদক সেবী ও মাদক কারবারীসহ মোট ১১ জন।

দিবাগত রাত্রী মাদক সেবী ও মাদককারবারীসহ মোট ১৯ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজ ২৬ মার্চ  দুপুর ১৩.০০ ঘটিকায় পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ কাঁঠালতলী ধোপাপাড়ার কুখ্যাত মাদক সম্রাট সজল দাশ এর বসতবাড়ীতে মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। সজল দাশ (৩৪), পিতা-মৃত দিলিপ দাশ, মাতা-বিজলি দাশ, সাং- কাঁঠালতলী (ধোপপাড়া), ০৭নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ২। হৃদয় দাশ (২৫), পিতা- রুপন দাশ, মাতা-শিল্পি দাশ, সাং- কাঁঠালতলী, ০৭নং ওয়ার্ড, ৩। মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা- হেকমত আলী, মাতা-সখিনা বেগম, সাং- সদর হাসপাতাল এলাকা, ০৯নং ওয়ার্ড, ৪। বৃন্দাবন বড়ুয়া (৩১), পিতা- জয়সেন বড়ুয়া, মাতা-বাসন্তি বড়ুয়া, সাং- সুখিনীলগঞ্জ টেকনিক্যাল পাড়া, ০৬নং ওয়ার্ড, ৫। সুমন দাশ (৩৫), পিতা-রাখাল দাশ, মাতা-অঞ্জু দাশ, সাং-ধোপপাড়া, ০৭নং ওয়ার্ড, ৬। কাজল দাশ (২৬), পিতা-দিলিপ দাশ, মাতা-বিজলি দাশ, সাং- কাঁঠালতলী (ধোপপাড়া), ০৭নং ওয়ার্ড, সর্বথানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি সহ মোট ০৬ জনকে ৪০০ (চারশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা বিক্রয়ের ৪১,০০০/-(এক চল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, সজল দাশের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত ২৫টি,সুমনের বিরুদ্ধে ১৩টি হ্রদয় দাশ ৪টি সাইফুল ৫টি ও  বৃন্দাবন বড়ুয়া ২টি মাদক মামলা ।

অফিসার ইনচার্জ ওসি জসিম উদ্দিন জানায় আমি ও পুলিশ সুপার মহোদয় নির্বাচনের দুইমাস আগে যোগদান করেছি ,এলাকার জনগণের দাবী ও পার্বত্য বিষয়ক মন্ত্রী মহোদয়ের নির্দেশে মাদকমুক্ত পর্যাটন শহর গড়তে উদ্যোগ নিয়েছে। আমরা যেহেতু নতুন তাই বিভিন্ন অসামাজিক কার্যক্রম জড়িত অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছি,তাদের  জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালী ও রাঘব বোয়ালদের গ্রেফতার চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমরা অচিরে মাদকমুক্ত পর্যাটন শহর গড়তে সক্ষম হওয়ার আশাবাদী।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...