মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

বাঙ্গালহালিয়া সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বিশেষ প্রতিবেদক: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গলহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পুলিশ ক্যম্প সংলগ্ন চট্র মেট্রো মোটর সাইকেল গ্যারেজের ওয়ার্কশপ সামনে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

২৯নভেম্বর সকাল ১১:৪৫ ঘটিকায় চন্দ্রঘোনা থেকে আসা আরমান পর্যটন পরিবহন(প্রাঃ)লিঃ বাস ঢাকা মেট্রো ব-১৫-৫০০৬ নম্বরের গাড়িটি বান্দারবান থেকে আসা সিএনজি সাথে চট্রমেট্রো গ্যারেজের সামনে স্হানীয়দের তথ্য মতে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে এতে ঘটনা স্থলে বান্দারবান সদর উপজেলার খোয়াইংগ্য পাড়ার ক্যচিংনু মারমার মেয়ে পাইমে মারমা (৪০) এর মৃতু হয়,গাড়িতে থাকা আহত আরও চার জন যাত্রীকে আসে পাশে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় জনগন।সিএনজির ড্রাইভার পালিয়ে যান বলে জানা যায়। এ ঘটনা স্হলে থাকা স্হানীয়দের প্রত্যক্ষ কাছ থেকে জানা যায় । এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত ওসি মো: সাহজাহান কামাল ঘটনার সত্যাতা নিশ্চিত করেন এবং বাস-সিএনজি সংঘর্ষে ও বাসের ড্রাইভার হেলপারকে আটক করে থানায় নিয়ে যায় বলে গণমাধ্যম কে জানান ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...