রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বন্যা ও ভূমিধসে নেপালে ৩৯ জনের প্রাণহানি

  • প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ৭ মাস আগে

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে  নেপালে । এ তথ্য জানিয়েছে দেশটির  পুলিশ সদর দপ্তর । খবর দ্য কাঠমান্ডু পোস্টের।  শুক্রবার (০৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে মৃতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এছাড়া দেশজুড়ে এখনো ১১ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছেন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ইলামে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে, পাঁচজন এখনো নিখোঁজ। উদয়পুরে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু এবং একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ভোজপুরে বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন। পঞ্চথরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...