রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাঙ্গালহালিয়া বাজারে উত্তেজনা, এমএনপির ক্যাম্পে আগুন

  • প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

  নিজস্ব প্রতিবেদক। রাঙামাটির রাজস্থলীতে মারমা লিবারেশন পার্টি (এমএলপি) প্রকাশ মগ পার্টি নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুরে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলে উত্তেজিত জনতা। এক পর্যায়ে দুই চাঁদাবাজকে অস্ত্রসহ আটক করে সন্ত্রাসীদের ক্যাম্পে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। এ সময় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, চাঁদাবাজিকে কেন্দ্র করে কতিপয় দুবৃর্ত্ত ওই এলাকার স্থানীয় এক ব্যবসায়ীকে হামলা করলে উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় দুবৃর্ত্তদের আস্তানায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ মামলা দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, এদিন সকালে বাজারের প্রবীন ব্যবসায়ী আজিজ সওদাগরের দোকানের সামনে এক খুচরা ব্যবসায়ী চাঁদা কম দেওয়ায় তাকে মারধর করতে থাকে মগ পার্টির সন্ত্রাসীরা। এতে ব্যবসায়ী আজিজ বাধা দিলে সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে তার মাথা ফাটায়। এ সময় ব্যবসায়ীসহ স্থানীয়রা এগিয়ে গিয়ে সন্ত্রাসীদের ঘিরে ফেলে গণপিটুনি দেন এবং সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আজিজকে চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়। এরপর উত্তেজিত জনতা বাঙালহালিয়া বাজারের সব দোকানপাট বন্ধ রেখে বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় সন্ত্রাসীদের একটি ক্যাম্পে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পরে আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থার আশ্বাস দিলে বিকালে ব্যবসায়ীরা দোকানপাট খোলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাঙালহালিয়া বাজারে প্রতি সপ্তাহে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এসব লেনদেনে সন্ত্রাসীদের মোটা অংকের চাঁদা দিতে হয়।

ওসি জানান, পরিস্থিতি শান্ত করে আমরা বিকেলে ঘটনাস্থল থেকে ফিরেছি। মারধরের ঘটনায় আহত ব্যবসায়ী আজীজ সওদাগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবহা গ্রহণ করব।
স্থানীয় ব্যবসায়ীরা আরো জানান, মঙ্গলবার সকালে এমএলপির কয়েক সন্ত্রাসী বাজারের প্রবীণ ব্যবসায়ী আজিজ সওদাগরের দোকানের সামনে চাঁদা কম দেওয়ার অপরাধে একজন খুচরা ব্যবসায়ীকে মারধর করতে থাকে। এতে আজিজ সওদাগর বাধা দিলে তাকে বেদম মারধর করে মাথা ফাটায় সন্ত্রাসীরা।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সকালে বাঙ্গালহালিয়া বাজারে এক ব্যবসায়ীকে দুষ্কৃতিকারীরা মারধর করে। পরে সেখানে উত্তেজনা দেখা দেয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...