নিজস্ব প্রতিনিধি
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রতিষ্ঠানের সুইডেন এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)’র বুধবার (২১ আগষ্ট) ১টায় তিনি প্রতিষ্ঠানে লিখিত ভাবে পদত্যাগ করেন ।
তার আগে সকাল থেকে অত্র প্রতিষ্ঠানের আরেক শিক্ষক এয়াজাবুর আলম এর পদত্যাগের দাবীতে বিক্ষোভে নামে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার থামাতে গিয়ে অধ্যক্ষের বিরুদ্ধেও শিক্ষার্থীরা স্লোগান দিয়ে পদত্যাগ দাবী করেন। অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করবে বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সুইডেন এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।
পরে বিক্ষোভ মিছিল ও আন্দোলন বড় আকার ধারণ করলে এবং শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম ঘেরাও করলে এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। এছাড়া আরেক শিক্ষক এজাবুর আলমকেও ইতিমধ্যে কাপ্তাই বিসএসপিআই থেকে বদলি করে সংযুক্তি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিষয়টি কাপ্তাই সুইডেন অফিস সুত্রে নিশ্চিত করেছে।#