মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

পাহাড়ে ‘ফুল বিজু’র মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বৈসাবি উৎসব শুরু .

  • প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

   নিজস্ব প্রতিনিধি: পাহাড়ে ‘ফুল বিজু’র মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বৈসাবি উৎসব  মুখুর পরিবেশে শুরু হয়েছে।

পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ আর গ্লানি ফেলে নতুন বছরকে স্বাগত জানাইতে পার্বত্য অঞ্চলে শুরু হল উৎসবের আমেজ।

রবিবার (১২ এপ্রিল) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটিতে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিজু উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’ উদযাপিত হয়।

ভোর থেকেই কাপ্তাই হ্রদের তীরবর্তী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কেরানী পাহাড়, রাজবাড়ী ঘাট ও গর্জনতলী এলাকায়সহ বিভিন্ন ঘাটে দল বেধে, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা দল বেঁধে হ্রদের পাড়ে ভিড় করছেন।

রাতের বেলায় সংগ্রহ করা ফুল ও নিমপাতা দিয়ে তারা প্রার্থনা করেন এবং শান্তির প্রতীক হিসেবে পানিতে ফুল ভাসিয়ে দেন।

পাহাড় জুড়ে এখন উৎসবের  আমেজ বইছে। চাকমাদের বিজু, তঞ্চঙ্গ্যাদের বিষু, ত্রিপুরাদের বৈসু এবং মারমাদের সাংগ্রাই-সব মিলিয়ে পুরো অঞ্চলে চলছে বৈসাবির উৎসব উৎসব সাজ।

পাহাড়ীদের  বিশ্বাস, ফুল ভাসানোর এই প্রাচীন রীতি পুরোনো বছরের অশুভ শক্তিকে দূর করে নতুন বছরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিন জেলায় ২৬টি উপজেলায় সকালে কলা পাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে সামাজিক উৎসব ফুল বিজু শুরু হয়।

উৎসবের ধারাবাহিকতায় কাল পালিত হবে মূল বিজু। এই দিনে  ঘরে রান্না করা হবে ঐতিহ্যবাহী পাজন, যা বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্রস্তুত একটি বিশেষ খাবার।

এই দিনে নববর্ষে ধর্মীয় প্রার্থনা ও গুরুজনদের সকালে গোসল করিয়ে আশীর্বাদ নেয়া মধ্য দিয়ে শেষ হবে  আয়োজন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...