নিজস্ব প্রতিনিধি:-
রাঙামাটির ফরেষ্ট কলোনীতে কাঠ ব্যবসায়ী নিজাম উদ্দীনের বসত বসত ভিটায় দখলে চেষ্টায় দলীয় দুবৃক্তরা । রাঙামাটিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসতবাড়ী দখলের প্রতিযোগিতায় নেমেছে। বিএনপির বাবুল তার বোন জয়নাব গং দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ তুলেন নিজাম উদ্দীন । তিনি অভিযোগ করেন, ১৯৯০ সালের আগে দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের ভিত্তিতে ভোগদখলে থাকা তাদের পারিবারিক জমি দলীয় প্রভাব খাটিয়ে একটি চক্র পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে ,নিজাম উদ্দীনের নিজামের গাছপালা কেটে টেংড়া ভেঙ্গে অবৈধ দখলে নেওয়ার দৃশ্য দেখা যায় । একই সময়ে পার্শ্ববর্তী চৌধুরী হারুনুর রশীদ সাংবাদিক চাকমা সার্কেল চীফ সুপারিশ ক্রমে ভোগ দখলে থাকা বসতভিটার অংশ দখল করেছে এইসব দলীয় দুবৃক্তরা । দলীয় প্রভাব খাটিয়ে বেশ কিছু ফ্যাসিষ্ট সন্ত্রাসীসহ ফলজ বাগান সীমানা প্রাচীর লুট করে নিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায় ,ফরেষ্ট কলোনীতে বাবুল আলী তার বোন জয়নাব গং হঠাৎ রাজনীতিক প্রভাব খাটিয়ে দল বল নিয়ে জোরপুর্বক দখল করতে অস্থায়ী স্থাপনা নিয়ে আসতে দেখা গেছে। পরে নিজামের বসত বাড়ীর সীমানা অতিক্রম করে অবৈধ প্রবেশ করে দখলের চেষ্টা চালায়।
আবারো দখলবাজিতে নেমেছে, বিএনপির সরকার আমলে জায়গা দখল করেছে রাজনীতিতে আসা। যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকার আমলে তাদের দখলের প্রতিযোগিতা থামছে না।
রাজনীতি প্রভাব খাটিয়ে দখল বানিজ্য তাদের মূল পেশা। দখলবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি মধ্য দিয়ে বিএনপিতে আসে। ফরেষ্ট কলোনীতে তাদের আবেদনকৃত জায়গা না থাকলেও দুইজনের মাঝখানে প্রথমে জয়নাব বেগম ৪ শতক জোর দখল করে ২টি দাগ নং ঘষামাজা অন্যদের জায়গায় জোরপুর্বক জবর দখলে আছে বলে কানুনগো রিপোর্ট এ উল্লেখ রয়েছে। তৎকালিন আরডিসি দীপক চক্রবর্তী ভুমি অফিসে রিপোর্টে স্পষ্ট প্রমানিত আবেদনকৃত জায়গা জয়নাব বেগম গং আবেদনকৃত ভুমি নহে।। বাবুল আলীর বোনের নামে একবার বনবিভাগের দাগের ৩১৬২ আরেকবার ৩১৬৯ ঘষামাজা বলে জানিয়েছে।তারা অবৈধ ভাবে জোরপূর্বক নদীপথে এসে দুইজনের মাঝখানে দখল করে নেয়।প্রকৃতপক্ষে দখলবাজদের জায়গা নহে। একটি পরিবার বিএনপি ক্ষমতায় আসলে ২০০১ সালে আবার ২০২৬ সালে দখলের প্রতিযোগিতায় নেমেছে।
এই বিষয়ে কোতয়ালী থানার ওসি জসিম উদ্দীন প্রতিবেদককে জানায়, আগামীকাল কোথায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক আছে।
