রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক: রাঙামাটির দেবাশীষনগর এলাকায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আর্থি দেওয়ান (১৮)। সে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে এবং রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আর্থির বাবা রিপিট চাকমা জানান, পদার্থবিজ্ঞানে ফেল করায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। সে দেবাশীষনগর এলাকায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করত। ফল প্রকাশের পর থেকে সে হতাশ ছিল। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।