
নিজস্ব প্রতিবেদক:- আইনজীবি তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহন ৪০,৬২৫ উক্তীর্ণ ১৩২৫৮ জন । এমসিকিউ পরীক্ষায় উক্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় সুযোগ দেয়া হয়। এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষা উক্তীর্ণ হতে হয়।
জানাগেছে ,গত ২৫ এপ্রিল শুক্রবার ঢাকায় বিকাল ৩-৪ ঘটিকায় এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আইনজীবি এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহন ৪০,৬২৫ উক্তীর্ণ হয় ১৩২৫৮ জন ।
আইনের ওপর স্নাতক উক্তীর্ণ পরে আইনজীবি হিসাবে একজন সিনিয়ারের অধীনে ৬ মাস থেকে এক বছর ইন্টিশেশন জমা দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পুর্ণ করে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু করতে পারেন।
উল্লেখ্য, সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। আইন পেশায় প্রবেশের জন্য একজন শিক্ষার্থীকে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা অতিক্রম করতে হয়। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পরই তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করার সুযোগ পান।