নিজস্ব প্রতিনিধি:রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। ঘটনার জন্য দায়ী চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, চট্টগ্রাম থেকে আসা পিকআপ ও বেতবুনিয়া থেকে সিএনজি চট্টগ্রাম যাওয়ার পথে চেয়ারম্যানঘাটা মুখামুখী সংর্ঘষে ৫জন ঘটনাস্থলে তিনজন নিহত হাসপাতালে নেওয়ার পরে আরো দুইজনসহ মোট ৫ জন নিহত হয়। নিহতরা হলেন-রাউজানে চৌধুরী পাড়া আবু তোয়াব(৫০)নুরুন নাহার ( ৪০) হাটহাজারী মীরের হাটের মাহাবুর রহমান বাচ্ছু(৫৫) জয়নাল আবেদীন রাউজান অজ্ঞাত উপজাতি একজন।নিহতদের তিনজন বেতবুনিয়া পুলিশ ফাড়ি জে কে হাসপাতাল রাউজান একজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে একজন নেওয়ার পর মারা যায়।
কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেন, কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আতিকুর রহমান এসপি সার্কেল মো:জাহিদুর রহমান ও থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ ।
উল্লেখ্য যে সিএনজি নৈরাজ্য কারণে রাঙামাটি শহর ও পাহাড়ে সড়ক দুর্ঘ
টনা হচ্ছে বেশী। চট্টগ্রামসহ সর্বত্র সিএনজির সামনে চালকের দুই পাশে কোন যাত্রী নেওয়ার নিয়ম নেই। যত্রতএ প্রতিটি অটোরিকসা চালক সমিতি কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। রাঙামাটি ভেদভেদী অটোরিকসা শ্রমিক ইউনিয়ন থেকে অঘোষিত ৫৫ হাজার টাকায় দুই জনে ডাক নিয়ে টোকেন দেয়। ভেদভেদী থেকে প্রতি সিএনজিতে ৫/৬ জন যাত্রী না হলে ষ্টেশন থেকে যায় না। সড়ক বাড়েনি বৈধ অবৈধ সিএনজি ধারণ ক্ষমতার কয়েকগুন বেশী।
