নিজস্ব প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক পাহাড়ের প্রবীণ ও চারণ সাংবাদিকখ্যাত একেএম মকছুদ আহমেদ আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা.নূয়েন খীসা। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর খান গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।
এদিকে প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবর শুনে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি রিপোটাস ইউনিটি,সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা তাকে এক নজর দেখার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান।
দৈনিক গিরিদর্পণের নিউজ এডিটর মিল্টন বাহাদুর একেএম মকছুদ আহমেদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিমি স্ট্রোক করেছেন। হাসপাতালে নিয়ে আসার পর রাত ৯টা ৩৬ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতালে নিয়ে আসার সময় আল্লাহ আল্লাহ বলতে শুনেছে ।
প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন।
দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি প্রতিনিধি। তিনি রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি।
একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি রিপোটাস ইউনিটি সাংবাদিক ফোরাম, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন সমবেদনা জানিয়েছেন।