মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটি শহরে গ্যাস সিলিন্ডারের আড়ালে ছিড়াই কাঠ পাচার ট্রাকসহ আটক  -২

  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

 

 

নিজস্ব প্রতিনিধি:  রাঙামাটি শহরে গ্যাস সিলিন্ডারের আড়ালে ছিড়াই কাঠ পাচার ট্রাকসহ আটক -২   ট্রাক নং-বরিশাল ১১-০২৫৮   আটকরা হলেন, রাঙ্গুনিয়ার ইসলামপুর গ্রামে  আবদুল ওয়াদুদ(কামরুল ৩৮) ও গাবতলীর এলাকার ট্রাকে হেলপার আবদুল মন্নান (৩৫)

ফরেষ্ট গার্ড আনোয়ার হোসেন জানায়, গোপন সংবাদের ভিক্তিতে গ্যাস সিলিন্ডারের আড়ালে অবৈধ ভাবে ছিড়াই কাঠের চৌকাট পাচারের সময় রাঙামাটির মানিকছড়ি চেক পোস্টে যৌথবাহিনী  জব্দ করা হয়েছে। আটক চৌকাঠ বিভিন্ন প্রজাতির ৬৯৪ টুকরা ৪৬৩ ঘনফুট যার বাজার মুল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এসব অবৈধ ছিড়াই কাঠের ওপরে অভিনব কায়দায় ৩৩টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

উল্লেখ্য য়ে,  রাঙামাটি থেকে অভিনব কায়দায় অবৈধ কাঠসহ বিভিন্ন পন্য পাচার হয়ে যাচ্ছে, গোপন সংবাদের ভিক্তিতে মানিকছড়ি চেকপোস্ট এ পুলিশ সুপার নির্দেশে বিপুল পরিমাণ কাঠ আটক করেছে যৌথবাহিনী। #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...