রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জুরাছড়ি নির্বাচনী পথসভা, গণসংযোগ ও জনসভায়-বিএনপি প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান

  • প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৩ মাস আগে

 

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে দল একটি জনবান্ধন দল। এই দল ক্ষমতায় আসলে জনগণ সুখ-শান্তিতে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়না, মানুষ শান্তিপূর্ণ ভাবে সহবস্থান করতে পারে, মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে সমগ্র দেশ সয়লাভ হয়েছিল। গত ৫ই আগষ্ট জুলাই বিপ্লবের পর আমরা গনতান্ত্রিক অধিকার পেয়েছি, ভোটের অধিকার পেয়েছি। কিন্তু সেই ভোটাধিকার ও নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে এবিষয়ে সচেতন থাকতে হবে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) রাঙামাটির জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভা ও গণসংযোগ শেষে নির্বাচনী জনসভায় তিনি এসব বলেন। সকাল ১১টায় বনোযোগীছড়া এলাকা থেকে এ পথসভা শুরু হয়ে দুপুর ৩টায় উপজেলা বাজার সংলগ্ন মাঠে জনসভার শুরু হয়।

এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পার্বত্য অঞ্চলের বসবাসরত পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করার আশা ব্যক্ত করে বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। এছাড়া যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করবে। অত্র এলাকার সকল সম্প্রদায়ের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করা হবে।

জুরাছড়ি উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহধর্মিণী ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির প্রমুখ। এতে জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সাংগঠনের অসংখ্য নেতাকর্মী স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...