খাগড়াছড়ি বনবিভাগের ফরেস্টার অনৈতিক কাজে ধরার পর আত্বগোপন!
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ |
আপডেট: ১ বছর আগে
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি ডিভিশন, পান ছড়ি রেঞ্জে কর্মরত মো: আব্দুর রশীদ ফরেস্টার অনৈতিক কাজে ধরা পড়লে জনরোসের কবলে পড়ে ২৬/৩/২০২৫ তারিখ কর্মস্থল থেকে পালিয়ে যায়। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এমন কি কর্মস্থলে ও ফেরৎ আসছে না। বিভাগীয় দপ্তর বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগের কারণে কোন ব্যবস্থাও গ্রহণ করেনি। আইন অনুযায়ী কোন কর্মচারী পালিয়ে গেলে বা নিখোঁজ হয়ে গেলে সাধারণ ডায়েরি করতে হয় । আজ পর্যন্ত থানায় ডায়েরিও করা হয়নি। ব্যাপারটি কেমন রহস্যময় মনে হচ্ছে না ? এসব ঘটনার সততার যাছাই করার বিষয়ে কেউ প্রকাশ করছে না।