শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটি ও কাউখালী উপজেলা থেকে আটক ৮ জন

  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি ও কাউখালী উপজেলা থেকে আটক ৮ জন ।   কাউখালী থেকে আটকরা হলেন মো: জাফর আহমেদ (৩৫) ঘাগড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি। বিকাশ কান্তি দাশ (২৮) কাউখালী উপজেলা সেচ্ছা সেবকলীগ সহ-সভাপতি।| ইরফান আলী (১৮) সাবেক সাংগঠনিক সম্পাদক ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগ, শাওন হাওলাদার (২১) সহ-সভাপতি ঘাগড়া কলেজ ছাত্রলীগ, জাকির হোসেন- কাউখালী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক,  ২৪ ঘন্টায় তাদের কাউখালী উপজেলায় আটক করা হয়।

এছাড়া  রাঙামাটিতে রবিবার বিকালে শহরের বিভিন্নস্থান থেকে আওয়ামীলীগ ও শ্রমিকলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মনসুর আলী, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া এবং সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহজালাল মাঝিকে আটক করে সোমবার বেলা ২.৩০ মিনিটের সময় রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্যট আদালতে হাজির করার পর ৮ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...