নিজস্ব প্রতিনিধি:-
রাঙামাটি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে আটক ক
করেছে কাপ্তাই থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিক্তিতে চট্টগ্রাম মহানগর এলাকার খুলশী একটা বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি তদন্ত।
ওসি তদন্ত জানান, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ, সঙ্গীয় এসআই মোস্তাফিজুর রহমান, এসআই ফরহাদ, এএসআই আলাউদ্দিন, এএসআই কাউছার আলম, এএসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচলানা করে কাপ্তাই থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন জি আর মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী অংসুইছাইন চৌধুরী (৬০) কে আটক করা হয়েছে। অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায়।
এছাড়া একই মামলার এজাহারনামীয় ২২নং আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) কে গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকাইয়া কলোনি এলাকার বাসিন্দা।
উল্লেখ্য কাপ্তাই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় অংসু সাইন চৌধুরীর নেতৃত্বে ছাত্র/ছাত্রীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে বলে এজাহারে উল্লেখ করেছে।
কাপ্তাই থানার ওসি তদন্ত ওলিউল্লাহ মুঠোফোনে জানান,জিআর মামলার আসামীদের আটক করে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#
