র
নিজস্ব প্রতিনিধি :- ‘জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো বেশি প্রাণচাঞ্চল্য, গতিশীল ও গবেষণামুলক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে চাই। এই জন্য সকল সংবাদকর্মীর মত সকলের সহযোগিতা চাই’- বলে মন্তব্য করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. মোঃ আতিয়ার রহমান।
মঙ্গলবার(২১ জানুয়ারি) সকাল ১০.৫৯ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আয়োজিত রাঙামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন অধ্যাপক আতিয়ার রহমান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের ও গবেষনামুলক কাজে নজর দেয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছি। সামনের মাসে নতুন চারটি ভবনের কাজ শুরু হবে। যার মধ্যে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন ও দুইটি ছাত্রাবাস রয়েছে। কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো আমূল পরিবর্তন আসবে।
রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন,অতীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম দুর্নী
তির অভিযোগ রয়েছে,কিন্ত আমরা অনুসন্ধান ও নিউজ করেনি।
সভায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোসাঃ হাবিবা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর এবং জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ সাইফুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনায়ন্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত প্রদান করার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য- বিগত ভিসি দায়িত্ব পালন কালিন সময়ে নিয়োগ বানিজ্য,ভর্তিবানিজ্য,টেন্ডার বানিজ্যসহ আত্বীয় করনের ব্যাপক অভিযোগ ছিল। সেই সময়ে সচ্ছতা জবাবদিহিতা ছিলনা । সবকিছু দলীয় সিন্ডিকেট নিয়ন্ত্রনে ছিল বলে অভিযোগ ছিল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৫০ অধিক সাংবাদিকবৃন্দ।