নিজস্ব প্রতিনিধি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসি নিয়োগের দাবীতে প্রায় আড়াই ঘন্টা বনরুপা পেট্রোল পাম্প চত্বরে অবরোধ করে শিক্ষাথীরা ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভিসি নিয়োগের দাবিতে শহরের প্রাণ কেন্দ্র বনরুপায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।এতে সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার পর এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে সেশন জট।’
প্রথম বিক্ষোভ মিছিল পরে অবরোধ সড়ক অবরোধ করে ভিসি নিয়োগে শ্লোগান দেয়। প্রথমে সহকারী কমিশনার শরিফুল ইসলাম আসে তাদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়নি। পরে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন,বিএনপি সভাপতি দীপন তালুকদার ,যুবদল সভাপতি সাকিল ও কোতয়ালী থানার ওসি সহিদ উদ্দীনসহ পুলিশের টিম এসময় উপস্থিততে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেয়নি।
পাবত্য বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে শ্লোগান দেয়, অবরোধকারী শিক্ষাথীরা বলেন,বিগত ৫মাস ধরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই,আমরা স্বারকলিপি দিয়েছি অনেকদিন হল,দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলেও রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই।পরে জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার বলেন,আগামী বুধবার মধ্যে ভিসি নিয়োগ না দিলে রাঙামাটিতে আবারো অবরোধ চলবে । ইতিমধ্যে পাবত্য উপদেষ্টা সাথে শিক্ষাথীর প্রতিনিধি কথা বলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এডিসি জেনারেল । সকাল ১১ টা হতে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি, ১,৩০ মিনিটের পর অবরোধ প্রত্যাহার। এসময় বিভিন্ন স্কুল ছুটি হলে শিশু শ্রেণীর ছাত্র/ছাত্রীরা বিপাকে পড়ে।

