শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মারমা সংস্কৃতি সংস্থা (মা,স,স) এর উদ্যোগে সংবাদ সম্মেলন-২০২৫

  • প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে
ছেবি

 

নিজস্ব প্রতিবেদক:  “বৌদ্ধ, ধর্ম, সংঘ” এই ত্রিরত্নকে বন্দনা করে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তির কামনা করছি এবং তাদের আত্মীয় ও পরিবারবর্গের সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন এবং জান মালের ক্ষয় ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকের সংবাদ সম্মেলন শুরু করছি।  লিখিত বক্তব্য বলেন,আমি মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সভাপতি থোয়াইসুইখই মারমা (টি, এস, খই), সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজস্থলী। আমার ডান পার্শ্বে আছেন সহ-সভাপতি মং শৈউ মারমা (আদুমং), সাবেক ভাইস চেয়ারম্যান কাউখালী, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক উসানু মারমা (সিভিল ইঞ্জিনিয়ার), মেনু মারমা, ইউপি সদস্য, আমার বাম পার্শ্বে আছে সহ সভাপতি মুইথুইঅং মারমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, রাজস্থলী ও সহসভাপতি আপাই মারমা, সাবেক ইউপি সদস্য।

আজকের মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিয়/সুধি মারমা জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, ইউটুবার, সংবাদকর্মীবৃন্দ সবাইকে জানাই আমার সালাম, নমস্কার, আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই সংস্থাটির বিষয়ে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই – রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত পশ্চাদপদ মারমা জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, ঐক্য, শিক্ষারপ্রসার, শাস্তি, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষন ইত্যাদি উন্নয়নের লক্ষ্যে একুশ ‘জুলাই ২০০০ খ্রিষ্টাব্দে বিভিন্ন উপজেলা হইতে আগত প্রতিনিধি বৃন্দের উপস্থিতিতে “মারমা সংস্কৃতি সংস্থা” (মাসস) নামে অত্র সংগঠনটি গঠিত হয়। সংস্থাটি অরাজনৈতিক সংগঠন।

বিভিন্ন মতাবলম্বী মারমা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত। তাই প্রথম ৫/৬ বছর ঐক্যমত নিয়ে সংস্থাটি পরিচালিত হলেও পরবর্তী সময়ে দীর্ঘ ১৬/১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদীদের সরকারের দোসররা ফ্যাসিবাদী স্টাইলে একছত্রভাবে দির্ঘ ১৫ পনের বছর যাবৎ কোন দলিল পত্রাদি ছাড়া সংস্থাটি পরিচালনা করে আসছে। যেমন, সরকারী, বেসরকারী বিভিন্ন ব্যক্তি অনুদান ও সদস্যদের নির্ধারিত মাসিক চাঁদা কোন অডিট হিসাব নিকাশ নাই।

বিগত ০৫ই আগষ্ট ২০২৪ ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলে তাদের দোসরাও বিভিন্ন মামলায় জড়িত থাকায় আত্মগোপন হয়ে যায়। যার কারনে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) সংস্থাটি কার্যালয়ে তালা বদ্ধ ও পরিত্যাক্ত অবস্থায় আছে। যেহেতু সংস্থার কার্যালয়টি মারমা জনগোষ্ঠী মাসস এর সম্পদ। সুতারাং সংস্থাটি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার স্বার্থে বিশেষ করে আসন্ন সাংগ্রাইন / ২০২৫ উতযাপনকে লক্ষ রেখে গত ২৯/০৯/২০২৪ইং তারিখ সংস্থাটি উপদেষ্ঠা চাইথোয়াই রোয়াজা (মজনু) আহ্বানে বিভিন্ন উপজেলা মারমা জনপ্রতিনিধির সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে একটি তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ০৯/১০/২০২৪ইং তারিখে আহ্বায়ক কমিটির উদ্যোগে সভায় সিদ্ধান্তের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারের নীতিমালা অনুসারে পরিচালনা করার জন্য ১৯/১১/২০২৪ইং তারিখে উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রাঙ্গামাটি বরাবরে সংস্থাটির নামে প্রাক নিবন্ধন পাওয়ার আবেদন করিলে ০৭/০১/২০২৫ইং তারিখে (প্রাক নিবন্ধন) ছাড়পত্র পাওয়া যায়। ২৭ জন নতুন কমিটির সমাজসেবা থেকে ছাড়পত্র নিয়ে আমরা সংবাদ সম্মেলন করি,৫ জন উপদেষ্টা ও ৮৭ সদস্য বিশিষ্ট এই কমিটি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,বিগত ২০ বছর যারা দায়িত্বে ছিলেন তারা সকলে মাসাস এর নামে জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়ে কোটি কোটি টাকা আত্বসাৎ করেছে । মাসাস এর দরজা খোলা আওয়ামীলীগ -বিএনপি যে কোন দলের লোক মাসাসে আসতে পারে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...