বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙামাটিতে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান

  • প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১ বছর আগে

রাঙামাটির যমচুক এলাকায় ইউপিডিএফ (মূল) এর ক্যাম্পের পরিত্যক্ত বাসস্থান। ছবি: আইএসপিআর

রাঙামাটির জেলার পাগলিছড়ি ও যমচুগ এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী।

শুক্রবার রাঙামাটি জেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন ও যমচুগ এলাকায় এই অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আজ ৩ জানুয়ারি রাঙামাটি রিজিয়নের চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুইটি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া যায়।

উল্লেখ্য, সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা উক্ত ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফ (মূল) এর একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে।রাঙামাটির জেলার পাগলিছড়ি এলাকায় সন্ধান পাওয়া গেছে ইউপিডিএফ’র প্রশিক্ষণ ক্যাম্পের। ছবি: আইএসপিআর

 

এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...