হঠাৎ অকারণে হেসে ওঠার দিন
হারানো লালঘুড়ি স্বপ্নের লাটাই
সময় চলে যায় স্মৃতিরা অমলিন
বন্ধুর দেখা পেলে এমনি শৈশব কাটাই
চাঁদের উঠোনে সুতো কাটে বুড়ি,
সময় চলেছে থামাবার উপায় নাই,
এখনো খুঁজি বন্ধুরা কে কোথায়,
আমরা ছেঁড়া সুতো বারবার জুড়ি,
আমরা জীবনের গল্প বলে যাই