বুধবার, ০৩ জুন, ২০২৬

 পাহাড়ের ২৪দিন ভ্রমনে নিষেধজ্ঞা !

  • প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

       ২৪ দিন পাহাড়ে ভ্রমনে নিষেধ প্রশাসনের । আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।রোববার (৬ অক্টোবর) বিকেলে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রশাসকেরা এই নির্দেশনা জারি করেছেন।

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। ইতিমধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে তিন পার্বত্য জেলায় বৌদ্ধভিক্ষুরা কঠিন চীবরদান উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাঙামাটি জেলা প্রশাসন থেকে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণ বশত পর্যটকদের ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’ এর আগে ৩ অক্টোবর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেকে পর্যটকদের না যেতে পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামানও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, চলমান পরিস্থিতির কারণে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...