মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাঙামাটি  বিজিবি গোপন সংবাদের ভিক্তিতে কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে

  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

নিজস্ব প্রতিনিধি।  রাঙামাটি  বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে ।এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করার তথ্যও নিশ্চিত করেছে রাঙামাটি সদর জোন কর্তৃপক্ষ।

সদর জোন  সুত্রে জানা গেছে (৮সেপ্টেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সেনা-বিজিবি’র যৌথবাহিনী রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর ছাত্তার ওরফে তাহেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘরে ৪৫ হাজার প্যাকেট অরিসম ৬ হাজার প্যাকেট ওমেগা সিগারেট উদ্ধার করা হয়।

এসব ভারতীয় সিগারেট চোরাইপথে রাঙামাটিতে আনা হয়েছে বলে জানাগেছে।  এসব সিগেরেটের বাজার মূল্য ১ কোটি দুই লক্ষ টাকা। উদ্ধারকৃত সিগারেট রাঙামাটিস্থ বিজিবি সেক্টর সদর দপ্তরের  নিকট হস্তান্তর করা হয়েছে। রাঙামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে রাঙামাটি সদর জোন  কমান্ডার।

খোজ নিয়ে জানাগেছে, রাঙামাটির জেলার দূর্গম হরিণার তবলাবাগ, টেকামুখ ও জুরাছড়ি ভারত সীমান্ত এলাকা কালো টাকা ও শুল্কবিহীন ভারতীয় মুন, সিলভার, অরিস ও ওমেগা সিগারেট  নানা ধরনের কৌশলে  বিভিন্ন পন্যর আড়ালে রাঙামাটিতে নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে অবেধভাবে পাচার করা হয়। তবে এসব সিগেরেটের মধ্যে নকলও রয়েছে বলে গ্রাহক সুত্রে জানাগেছে। এসব নকল পন্যর আড়ালে নকল সিগেরেট কাঠ ও বিভিন্ন মৌসুমী ফলের বোটে রাঙামাটি শহরে নিয়ে আসছে বলে প্রত্যক্ষদশীরা জানায় ।

ব্যবসায়ী সুত্রে জানাগেছে, এসব পন্য রাঙামাটিতে কোন চোরাকারবারী বিক্রি করে যদি ধরা পড়ে যায়,তাই ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে নিয়ে আসতে দেখাগেছে।  মেয়াদ উত্তীণ পন্য ফেরৎ দেওয়ার আড়ালে বিভিন্ন কুরিয়ার সাভিস মাধ্যমে দেশের বিভিন্ন শহরে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগে রাঙামাটির বরকলের হরিণা ও জুরাছড়ির ভারতীয় সীমান্ত দিয়ে শুল্কবিহীন ভারতীয় সিগারেটসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিনই আনছে একটি চক্র।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষন করা হলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বলেন, অবৈধ চোরাচালানকারিদের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সকল চেকপোষ্টগুলোকে সতর্ক করে দিয়ে নজরদারি বৃদ্ধি করেছি  সংশ্লিষ্ট্য থানাগুলোকে চোরাচালানকারি বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়ার নির্দেশনা দেয়া আছে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...