রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটিতে অসহায় দুস্থদের মাঝে সেনা রিজিয়নের মানবিক সহায়তা

  • প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

 

নিজস্ব প্রতিবেদক।
রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয় জনসাধারণ’কে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৫টি সেলাই মেশিন এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ৯৬ হাজার টাকা মানবিক সহায়তাসহ সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর।

এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...