রাঙামাটি, প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস উপলক্ষে জেলা পরিষদের এনেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত বুধবার সকালে ১০ ঘটিকায় জেলা পরিষদের এনেক্স ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোন্দকার রিজাউল করিম, সমাজ সেবা উপ-পরিচালক, ও ওমর ফারুক। বক্তব্য রাখেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটের সম্পাদক মোঃ নুরুল আবছার। আলোচনা সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সফলতার দৃষ্টান্ত তুলে ধরে বক্তব্য রাখেন হুমায়ুন কবির একজন প্রতিবন্ধী হয়েও অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন , ছোট ভাই সোলায়মান বক্তব্য বলেন, আমি বর্তমানে এলএলবি অনার্স করেছি। তাঁদের এই অর্জন সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্ত করতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যাতায়াতসহ সকল ক্ষেত্রে তাঁদের জন্য সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। তাঁরা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।