রাঙামাটি প্রতিবেদক।
সারাদেশে কারফিউ শিথিল করলেও রাঙামাটিতে ২৩ জুলাই মঙ্গলবার সকাল ৮টা হতে রাত ৯ টা শিথিল করেছেন জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান । তবে পাহাড়ে অবস্থা বুঝে যে কোন সময় পরিস্থিতি আবারো কারফিউ জারী করা হবে। আজকে কো অডিনেটর সভায় সিদ্ধান্ত মোতাবেক কারফিউ শীতল করা হলেও সড়কে বিজিবি পুলিশ ও আইনশৃংলাবাহিনী টহল থাকবে । দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে, সকাল ৮ টা রাত ৯ টার পরেও দোকানপাট খোলা ছিল এবং সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। পুলিশ ও আইন শৃংখলাবাহিনী টহলে ছিল। কোন অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। এদিকে ইন্টারনেট চালু না থাকায় সংবাদ মাধ্যমে কোন নিউজ প্রেরণ করতে পারেনি। সোনালী ব্যাংক, ওয়ান ব্যাংকসহ একাধিক ব্যাংকের ইন্টারনেটের কারনে বন্ধ ছিল।