রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পা ভেঙে হাসপাতালে ভর্তি, ভুল চিকিৎসায় জীবন হারালো আমিরের ‘মেয়ে’

  • প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

আমির খানের ‘দাঙ্গাল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্র ও সুহানি ভটনাগরের। এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে। মাত্র ১৯ বছরে পরপারে চলে গেলেন আমিরের পর্দার মেয়ে সুহানি। এই ছবিতে তাকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে।

শোনা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রীর। দিল্লি এমস-এ ভর্তি করানো হয় তাকে। চিকিৎসা শুরু করা হয় তার। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই এই তরুণী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ফরিদাবাদের মেয়ে সুহানি। শনিবার সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...