ফারিহা রশীদ চৌধুরী অন্যন্যা:- কাপ্তাই সুইডেন হতে রাঙামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিলোমিটার দূরত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“রাঙামাটির পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়,কাপ্তাই কৃত্রিম লেক, খেলাধুলার প্রসার, সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্য নিয়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মুলত:এই উদ্দেশ্য আয়োজন করা হয়।
শনিবার সকাল ৮টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ম্যারাথন প্রতিযোগী ২৪ কিলোমিটার দূরত্বে শুরু হয়ে রাঙামাটি পৌরসভা চত্বরে এসে সমাপ্ত হয় ।
“ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পৌরপ্রশাসক “মোবারক হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার, রাঙামাটি ও প্রশাসক, রাঙামাটি পৌরসভা।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির শীর্ষ নেতা দিলদার হোসেনসহ রাঙামাটি জেলা পৌরসভার কর্মকর্তা ও কমচারীবৃন্দ।
রাঙামাটি জেলা পৌরসভার আয়োজনে প্রায় ৩ শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগী এ ম্যারাথনে অংশগ্রহণ করেন। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পুরুষ বিভাগে ১ম বিজয়ী পাবেন ১০ হাজার টাকা, ২য় বিজয়ী ৮ হাজার টাকা এবং ৩য় বিজয়ী ৬ হাজার টাকা। একইভাবে মহিলা বিভাগে ১ম বিজয়ী ১০ হাজার টাকা, ২য় বিজয়ী ৮ হাজার টাকা এবং ৩য় বিজয়ী ৬ হাজার টাকা পুরস্কার পাবেন। এছাড়াও চল্লিশোর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় ১ম বিজয়ী পাবেন ৫ হাজার টাকা, ২য় বিজয়ী ৪ হাজার টাকা এবং ৩য় বিজয়ী ৩ হাজার টাকা।
“পৌর প্রশাসক বলেন, “বিশ্বের কাছে রাঙামাটির সৌন্দর্য, কাপ্তাই লেক, সবুজ পাহাড় ও বনায়নকে আরও পরিচিত করা এবং সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাই এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। ‘কাপ্তাই সুইডেন হতে রাঙামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিলোমিটার দূরত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

