মোঃ পারভেজ আহম্মদ তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন,গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২টা ২০ মিনিটে আমার ছেলেকে মারধর করে। আমার ছেলে স্কুল থেকে সােইকেল চালিয়ে যাওয়ার সময় প্রাণে নাশের চেষ্টা করে। ফারুক আহম্মদ তালুকদার বিপু প্রায় সময় আমার স্ত্রী সন্তানকে মারধর ও হুমকি ধমকি দেয়। এব্যাপারে গত ১৪ ফেব্রæয়ারি ২০২৪ কোতয়ালি থানায় ফারুক আহম্মদ তালুকদার বিপু’র বিরুদ্ধে একটি অভিযোগ দেন। বিপু আমার বড় ভাই সে যদি এত ভাল হয় তাহলে শিক্ষকতা থেকে বহিস্কার হলেন কেন। ফারুক আহম্মদ তালুকদার বিপু’র অত্যাচারে আমার পরিবার অতিষ্ট। সে সকল অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। প্রায় সময় অনৈতিক কাজে লিপ্ত। তাই যে কোন সময় আমার ও পরিবারের প্রাণ নাশের আংশকা করছি। এই অবস্থায় জীবনের নিরাপক্তা চেয়ে জাতির বিবেক সংবাদকর্মীদের সুষ্ট তদন্ত করে প্রশাসনের কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি ।
মোঃ পারভেজ আহম্মদ তালুকদারের স্ত্রী হোসনে আরা বলেন,আমার স্বামীর বড় ভাই মোঃ ফারুক আহম্মদ তালুকদার বেশ কয়েকবার আমার গায়ে হাত তুলেছে । আমার শিশু ছেলে ফাহাদ আহম্মদকে মারধর করে। নানার রেখে জমিজামা নিয়েই তারা ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিরোধ । ফারুক আহম্মদ তালুকদার বিপু ক্ষমতার অপব্যবহার করে। বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে ক্ষমতা দেখায়। মুক্তিযোদ্ধা জীবনদশায় ফারুক আহম্মদ তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করার অভিযোগ রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলী মুঠোফোনে জানান, ফারুক আহম্মদ তালুকদার বিপু এবং তার ছোট ভাই মোঃ পারভেজ আহম্মদ তালুকদার পাল্টা পাল্টি অভিযোগ দিয়েছেন। দু’পক্ষের অভিযোগ তদন্তাধীন আছে।