বুধবার, ০৩ জুন, ২০২৬

রাঙ্গামাটিতে নৌকার পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের সম্বনয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা!

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

রাঙ্গামাটিতে নৌকা প্রতীকের পক্ষে যুবলীগ এবং ছাত্রলীগের সম্বনয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হচ্ছে। জেলা,শহর,থানা যুবলীগ ও জেলা,শহর,থানা ছাত্রলীগের সম্বনয়ে রাঙ্গামাটি ২৯৯ আসনে এ প্রচারণা চালানো হচ্ছে। জেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন জেলা,শহর,থানা যুবলীগ ও জেলা,শহর,থানা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

জেলা,শহর,থানা যুবলীগ ও জেলা,শহর,থানা ছাত্রলীগের সম্বনয়ে নির্বাচনি প্রচারণার কৌশল ও লিফলেট বিতরণ সর্বমহলে প্রশংসিত।

গতকাল (৩০.১২.২০২৩ ) এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সহ-সভাপতি  শাহাজাদা সা্‌ইফুদ্দিন খালেদ,শহিদুল আলম স্বপন,ফজলুর রহমান ফজলু, জেলা যুবলীগের সাঃ সম্পাদক নুর মোঃ কাজল ও জেলা  সাংগঠনিক সম্পাদক দীপক দাশ মানিক জেলা যুবলীগের সিরাজুল ইসলাম,আবু বক্কর লিটন  এবং রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার  সুজন সহ যুবলীগ ও ছাত্রলীগের আরও অনেকে।

এ সময়  নেতৃবৃন্দরা বলেন, ২৯৯ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সকল কষ্ট ও পরিশ্রম সার্থক হবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...