মঙ্গলবার, ০২ জুন, ২০২৬

রাবিপ্রবি ভিসির সংবাদ সম্মেলনের বক্তব্যর জবাবে ছাত্রদলের প্রতিক্রিয়া —

  • প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- রাবিপ্রবি ভিসির সংবাদ সম্মেলনের বক্তব্যর জবাবে ছাত্রদলের প্রতিক্রিয়া – ভিসি আতিয়ার রহমান স্যার বিশ্ববিদ্যালয়ে একটা পিক টাইমে জয়েন করেন। যখন ৪টি বিল্ডিংয়ের সবকিছু ফাইনাল হয়ে টেন্ডারও হয়ে যায়, জাস্ট উদ্বোধনটা তাঁর কপালে এসে জুটেছে। ২টি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজও আগে থেকে সব পাস করা ছিল, এটাও ভাগ্যক্রমে উনার কপালে জোটে। বাসের বিষয়গুলোও আগে থেকে পাস করা ছিল, উনি এসে অর্ডার করেছেন। হ্যাঁ, বাসের অনুমতি থাকলেও কেনার নিষেধাজ্ঞা উনি প্রত্যাহার করতে সক্ষম হয়েছেন। রাস্তার কাজও স্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া, মানে আগে থেকেই ফিক্সড করা। মনুমেন্ট উনার করা।

এর বাইরে স্বজনপ্রীতির নিয়োগ, স্বেচ্ছাচারিতা, বিরোধী মত দমন, স্বপদে বহাল থাকতে লবিস্ট নিয়োগ,এগুলোও উনার কৃতিত্ব। প্রচণ্ড আমিত্ব এবং অহংকারে ভরা একটা মানুষ। ফুটেজ খোরি তো আছেই, ছাত্রজীবন থেকেই রাজনীতি করে বেড়ে উঠায় কথার মাধুর্য দিয়েই মিথ্যাকে সত্য বানিয়ে বলে বেড়ান। উনার সময়ে উনি কোনো প্রকল্প পাস করাতে পারেননি, মানে আগের কাজের কৃতিত্ব উনি নিয়ে গেলেও পরবর্তী কাজের জন্য উনি কিছুই আনতে পারেননি! এই ৪টি বিল্ডিং হওয়ার পর যে নতুন বিল্ডিং হবে, সেই ব্যবস্থাও তিনি করতে পারেননি। পাশের নোবিপ্রবিও সরকার থেকে বাজেট নিয়ে গেছে, কিন্তু আমরা আনতে পারিনি, যেটা পরবর্তী ভিসিকে ভোগান্তিতে ফেলবে।

উনি সব সময় কারো মতামতকে প্রাধান্য না দিয়ে নিজেই সকল সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎকে স্লো করে দিয়েছেন। বিশেষ করে জুন মাসেই আমাদের প্রকল্পের মেয়াদ শেষ, এর পরে আমাদের হাতে আর কিছু নেই! জ্বী, এটাই করে গিয়েছেন আমাদের ড্যাসিং লিডার! কাকের গায়ে ময়ূরের পাখনা লাগিয়ে বসে থাকাতে অনেকের কাছে সুন্দর লাগলেও বিশ্ববিদ্যালয়টাকে ভেতর থেকে ফোকলা করে দিয়ে গেছেন তিনি। আশা করি নতুন ভিসি আসলে সব বিষয় নিয়ে, বিশেষ করে গত ১.৪ বছরে কী কী হয়েছে এবং আমরা কোথায় কোথায় ব্যর্থ হয়েছি সব তুলে ধরবেন। তখন হয়তো অনেকের ভুল ধারণা ভাঙবে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...