গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। দক্ষিণের খ্যাতনামা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। গতকাল বুধবার মুক্তির ৬ষ্ঠ দিনে এসে ৩০ কোটি রুপি ব্যবসা করেছে ভারতজুড়ে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ আয় করেছে ৪৮১ কোটি রুপি।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, ৬ দিনে ভারতীয় বক্স অফিস থেকে এর আয় ৩১২ কোটি ৯৬ লাখ রুপি। সঙ্গে ২০২৩ সালের চতুর্থ বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী এর আয় ৫০০ কোটি রুপির দ্বারপ্রান্তে।